1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

  • প্রিন্স উইলিয়াম - কেট মিডলটন

    ভাঙা-জোড়া

    প্রিন্স উইলিয়াম - কেট মিডলটন

    এপ্রিল ২০১১ - মহাসমারোহে অনুষ্ঠিত হলো ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন’এর শুভ পরিণয়৷ স্বামী-স্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করলেন তাঁরা, তাকিয়ে থাকলো সারা বিশ্ব৷

  • আর্নল্ড শোয়ার্জেনেগার - মারিয়া শ্রাইভার

    ভাঙা-জোড়া

    আর্নল্ড শোয়ার্জেনেগার - মারিয়া শ্রাইভার

    জুলাই মাস৷ স্ত্রী মারিয়া শ্রাইভার’এর সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটাতে চাইলেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার৷ এর আগেই মারিয়া তালাকের জন্য মামলা করেন৷ আর আর্নল্ড’ও তাঁর ভরণ-পোষণ দিতে রাজি৷

  • জেনিফার লোপেজ - মার্ক অ্যান্থনি

    ভাঙা-জোড়া

    জেনিফার লোপেজ - মার্ক অ্যান্থনি

    গায়িকা, অভিনেত্রী জেনিফার লোপেজ’এর বিয়ে ভেঙে গেল মার্ক অ্যান্থনি’র সঙ্গে৷ প্রায় সাত বছরের পুরোনো বিবাহ হলেও, এই বিচ্ছেদ ছিল ঘটনাবহুল, তিক্ত এবং সর্বোপরি দুই সন্তানের জন্য অত্যন্ত নেতিবাচক৷

  • ডেমি মুর - অ্যাস্টন কুটশার

    ভাঙা-জোড়া

    ডেমি মুর - অ্যাস্টন কুটশার

    ছয় বছরের সংসারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিলেন হলিউডের দুই তারকা ডেমি মুর এবং অ্যাস্টন কুটশার৷ ৪৯ বছর বয়সি মুরের সঙ্গে ৩৩ বছরের কুটশার’এর সম্পর্কটি নিয়ে শুরু থেকেই নানা গালগপ্পো চালু ছিল৷

  • পল ম্যাককার্টনি - ন্যান্সি শেভেল

    ভাঙা-জোড়া

    পল ম্যাককার্টনি - ন্যান্সি শেভেল

    ৬৯ বছর বয়সে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্রিটিশ সংগীতকার এবং বিখ্যাত সংগীতদল ‘বিটলস’-এর অন্যতম সদস্য পল ম্যাককার্টনি৷ অক্টোবর মাসে মার্কিন ব্যবসায়ী ন্যান্সি শেভেল’এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি৷

  • ব্রিটনি স্পিয়ার্স - জেসন ট্রাভিক

    ভাঙা-জোড়া

    ব্রিটনি স্পিয়ার্স - জেসন ট্রাভিক

    ডিসেম্বর মাসে আঙুলের ৯২ হাজার ডলার মূল্যের আংটিটি জনসমক্ষে তুলে ধরেন বিখ্যাত মার্কিন পপ সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স৷ বললেন: ‘আই অ্যাম এনগেজড’৷ বিয়ে হবে শীঘ্রই৷ আর বর? কেন? ব্রিটনি’র বহু দিনের প্রেমিক জেসন ট্রাভিক!

  • বিপাশা বসু - জন আব্রাহম

    ভাঙা-জোড়া

    বিপাশা বসু - জন আব্রাহম

    ‘বিপাশা এখন অতীত’, স্বীকার করলেন জন আব্রাহম৷ ‘জিসম’ ছবিতে ‘হট’ বাঙালী তনয়া বিপাশার প্রেমিক পুরুষ হিসেবে বলিউডে বেশ নাম কুড়ান জন৷ অথচ এবার, বিপাশার সঙ্গে আর একসাথে কোনো ছবিতে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷