1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

অ্যানথ্রাক্স প্রতিরোধে বাংলাদেশে রেড এলার্ট

অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সীমান্তসহ সারাদেশে রেড এলার্ট জারি করেছে মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়৷ বঙ্গবন্ধু যমুনা সেতু এলাকায় গরুসহ গবাদি পশু পারাপার নিয়ন্ত্রণে ক্যাম্প বসানো হয়েছে৷

BANGLADESH map

সিরাজগঞ্জসহ সারাদেশের ৪ জেলার ৮টি উপজেলায় অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে৷ সর্বশেষ পঞ্চগড় জেলায় একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হওয়ায় রোববার সারাদেশে রেড এলার্ট জারি করে মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়৷ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, এই রোগ আর যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই সর্বোচ্চ সতর্কতা৷ তিনি জানান, আক্রান্ত গরু থেকে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে, বিধায় যমুনা নদী পার হয়ে যাতে আক্রান্ত গরু ঢাকার দিকে আসতে না পারে সেজন্য সেতু এলাকায় ক্যাম্প বসানো হয়েছে৷

অন্যদিকে রোগতত্ত্ব বিভাগের পরিচালক ডা. মাহমুদুর রহমান ডয়চে ভেলেকে জানিয়েছেন, পঞ্চগড়ে আক্রান্ত একজন অ্যানথ্রাক্স রোগী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি৷ তিনি বলেন, সারাদেশে অ্যানথ্রাক্স ছড়ায়নি, মাত্র ৪ জেলায় এই রোগের অস্তিত্ব পাওয়া গেছে৷ তাই রেড এলার্ট জারির মত কিছু ঘটেনি৷

ডা. মাহমুদুর রহমান জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দু'জন রোগী সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছেন, ঢাকায় নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷