1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি

অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে শেষ অবধি রেড এলার্ট জারি করল সরকার৷ রয়েছে ক্রসফায়ার সম্পর্কে নতুন ব়্যাব মহাপরিচালকের মন্তব্য নিয়ে প্রতিবেদন৷ সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটে মাশরাফির অধিনায়ক থাকার খবর৷ বলছি বাংলাদেশের গণমাধ্যমের কথা৷

মাশরাফি বিন মোর্তুজা (ফাইল ফটো)

শিরোনামে অ্যানথ্রাক্স

মূলত অ্যানথ্রাক্সকে শিরোনাম করেছে অধিকাংশ গণমাধ্যম৷ দৈনিক কালেরকণ্ঠ লিখেছে, ‘অ্যানথ্রাক্স ঠেকাতে রেড এলার্ট'৷ এই রোগের প্রকোপ বাড়ায় সারা দেশের প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার৷ তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে৷ এমনকি সীমান্তেও সতর্কতা বাড়ানো হয়েছে - জানিয়েছে কালেরকণ্ঠ৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘সর্বোচ্চ সতকর্তা'৷ এখন পর্যন্ত সারাদেশে ৩২৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন৷ এছাড়া সমকালের আরেকটি শিরোনাম, ‘অ্যানথ্রাক্স ছড়ায় যেভাবে'৷

‘ক্রসফায়ার' বিচারবহির্ভূত হত্যা নয়

‘‘ক্রসফায়ার' বিচারবহির্ভূত হত্যা নয়: ব়্যাব প্রধান' - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম এটি৷ ব়্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান মনে করেন, ‘ক্রসফায়ার' বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়৷ তাঁর কথায়, ব়্যাবের প্রত্যেক সদস্য আইন অনুযায়ী কাজ করে৷

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফি

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘মাশরাফিই বিশ্বকাপে অধিনায়ক'৷ বাংলাদেশ ক্রিকেট দলের কোচ জেমি সিডন্স জানিয়েছেন এই তথ্য৷ তাঁর কাথায়, ইংল্যান্ডে ভালো করেছে ম্যাশ৷ আশা করি বিশ্বকাপেও তার সেই পারফরম্যান্স অব্যাহত থাকবে৷

নুরুন্নবী অপরাধী, দাবি আইনমন্ত্রীর

‘অস্ত্র আইনে সাংসদ নুরন্নবী অপরাধী'- দৈনিক প্রথম আলো'র শিরোনাম এটি৷ পত্রিকাটির কথায়, অস্ত্র আইনে লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই৷ কিন্তু সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে৷ ফলে নুরুন্নবী চৌধুরীকে অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম৷

ঢাকায় যানজট

দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘যানজটের নগরী ঢাকা'৷ ঈদের আগে রাজধানী ঢাকায় ঘনঘনই যানজট দেখা দিচ্ছে৷ রবিবার পরিস্থিতি ছিল ভয়াবহ, দাবি ইত্তেফাকের৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷