1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

ছবির গপ্পো চুরি করি নি: করণ জোহর

মোটেই নয়৷ চুরি নয়, কপি নয়, সেরেফ মৌলিক গপ্পো থেকেই করণ জোহর তাঁর নতুন ছবির প্রযোজনায় নেমেছেন৷ ছবির নাম ‘শর্ট টার্ম শাদি’৷ নায়ক ইমরান, নায়িকা কারিনা৷

করণ জোহর

বছর ৩৭-এর হলিউডি পরিচালক করণ জোহরের নতুন ছবি, মানে যেটা তিনি প্রযোজনা করবেন সেই ‘শর্ট টার্ম শাদি' নাকি হলিউডের ক্যাথরিন ডিয়াজ আর অ্যাস্টন কুচারের ‘হোয়াট হ্যাপেনস ইন ভেগাস' ছবির গপ্পো থেকে নেওয়া? শাদি... ছবির কাজ শুরু হওয়ার আগেই বিতর্ক বাজারে লাফ দিয়ে নেমেছে৷ করণ অবশেষে আস্তিন গুটিয়ে উত্তরও দিয়েছেন৷

‘না৷ এ গপ্পো চোরাই নয়৷ নতুন পরিচালক শাকুন বাতরার নিজেরই লেখা কাহিনী এটা৷' বলেছেন শাহরুখ বান্ধব করণ৷ জানিয়েছেন, শাকুনই ছবিটার পরিচালনা করবে৷

করণের আগের ছবি ‘উই আর ফ্যামিলি' ছবিটা বেশ পুরানো বলিউড ছবি ‘স্টেপমম' থেকে নেওয়া বলে বাজারে জেনে গেছে লোকজন৷ করণকে এর জবাবদিহিও করতে হয়েছে৷ ‘উই আর ফ্যামিলি' বক্স অফিসে মুখ থুবড়েও পড়েছে৷ করণ জবাবে বলেছেন, ‘হ্যাঁ, ওটা স্টেপমমেরই একটা কপি৷ তবে কিনা আমি ভেবেছিলাম লোকে বুঝি স্টেপমম ছবিটার কথা ভুলে গেছে৷'

লোকে কী চট করে কিছু ভোলে? নাকি ভোলা সম্ভব৷ এই যে করণ শাদি... ছবিটার জন্য কারিনার মিষ্টিদুষ্টু চেহারাটা ফিরে চাইছেন, তাতেও অনেকে চোখ বেঁকাচ্ছে৷ শোনা যাচ্ছে, কারিনার জিরো ফিগার নয়, করণ চান একটু আধটু গত্তি লাগা চেহারা৷ ভারতীয় দর্শকরা সেরকমটাই চান৷ তাঁরা ওই চর্বিছাড়া মুর্গি মার্কা কারিনাকে তেমন পছন্দ করেন না৷

কিন্তু খোদ কারিনা নাকি তাতে আবার ঠোঁট বেকিয়েছেন খানিকটা৷

তো, বলিউডে এখন চলছে এই ঠোঁট বেঁকাবেঁকির পাল্টাপাল্টি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন