1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠার আশঙ্কা বিএনপির

বিএনপি নেতারা আশঙ্কা করছেন, সরকার দেশে বাকশালের মত এক দলীয় শাসন কায়েম করতে যাচ্ছে৷ তাদের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে তা বেরিয়ে এসেছে৷ তারা বলেন, এদেশের মানুষ বাকশালের মত এক দলীয় শাসন মানবেনা৷

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রোববার এক সংবাদ সম্মেলনে বাকশাল নয়, বাকশালের আদর্শ বাস্তবায়নের কথা বলেন৷ কিন্তু একে সহজভাবে নেয়নি বিএনপি৷ বিএনপির যুগ্ম সমহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর সোমবার এক অনুষ্ঠানে বলেন, তাদের আশঙ্কাই সত্যে পরিণত হতে যাচ্ছে৷ আওয়ামী লীগ দেশে এক দলীয় বাকশাল কায়েম করতে চায়৷

অন্যদিকে, বিএনপির আরেক যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্র হননে নেমেছে৷ এজন্য নানা ধরণের বিভ্রান্তিকর কথা বলেছে৷

বিএনপির এই দুই নেতা বলেন, এদেশের মানুষ আর বাকশাল দেখতে চায়না৷ বাংলাদেশে বাকশালী শাসন প্রতিষ্ঠা করা যায় না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷